পাবনা ফেসবুক ইউটিউব যোগাযোগ
ব্রেকিং নিউজ

সোনার বাংলা এক্সপ্রেসে অসুস্থ শিশুর পাশে সহযাত্রী চিকিৎসক

 

সোনার বাংলা এক্সপ্রেসে অসুস্থ শিশুর পাশে সহযাত্রী চিকিৎসক



আজ ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেসে ঘটে গেল মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত।

ট্রেনের ট কোচে ভ্রমণরত এক সম্মানিত যাত্রীর শিশু সন্তান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরিস্থিতি গুরুতর মনে হলে ট্রেনের দায়িত্বরত স্টুয়ার্ডের মাধ্যমে পিএ (Public Address) অপারেটরকে বিষয়টি জানানো হয়। এরপর দ্রুত ট্রেনে ঘোষণা দিয়ে কোনো চিকিৎসক যাত্রী থাকলে শিশুটিকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য সহায়তার অনুরোধ জানানো হয়।

ঘোষণার পরপরই একজন চিকিৎসক যাত্রী মানবিকতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন। তিনি শিশুটির কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

একজন অপরিচিত মানুষের বিপদের মুহূর্তে আরেকজন এগিয়ে এসে পাশে দাঁড়ানো—এমন মানবিক ঘটনাই আমাদের মনে করিয়ে দেয়, বিপদের সময় মানুষের পাশে মানুষই সবচেয়ে বড় আশ্রয়।

সোনার বাংলা এক্সপ্রেসের সংশ্লিষ্ট স্টাফদের দ্রুত উদ্যোগ এবং সহযাত্রী চিকিৎসকের আন্তরিক সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয়।

মানবিকতা বেঁচে থাকুক, মানুষের পাশে মানুষ থাকুক। ❤️

সংবাদে কোনো ভুল চোখে পড়লে বা সংশোধনের প্রয়োজন হলে আমাদের জানান — discoverpabna@gmail.com

সম্পর্কিত খবর

আরও খবর

মন্তব্য

আপত্তিকর, বিদ্বেষমূলক বা ব্যক্তি-আক্রমণাত্মক মন্তব্য মুছে ফেলা হবে। মন্তব্যের দায় মন্তব্যকারীর নিজের।

Comments